সূচনা প্রকল্প এফআইভিডিবির সৌজন্যে গ্রীষ্মকালীন বীজ বিতরণ

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের দরিদ্র হত দরিদ্র উপকারভোগীদের মাঝে পুষ্টির উন্নয়ন জন্য গ্রীষ্মকালীন বীজ বিতরন করা হয়। বীজ বিতরনে উপস্থিত

ছিলেন প্রকল্পের আইজিএ কর্মকর্তা ইমরান আহমদ, সমাজসেবী ও মানবাধিকার কর্মী শামিম আহমদ,ইউসি হিফজুর রহমান, এফ এফ সাদিকুর রহমান প্রমুখ। জানা যায় যে, বাংলাদেশের অপুষ্টি দূরীকরণে সূচনা পুষ্টি বিষয়ক একটি সমন্বিত কর্মসূচি। এই প্রকল্পটি দুই বছরের কম বয়সী শিশুদের মধ্যে দীর্ঘকালীন অপুষ্টির হার উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনবার লক্ষ্যে সিলেট এবং মৌলভীবাজার জেলায় কাজ করছে।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *