সোনাসারে তেলাওয়াতুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: ১লা মার্চ রবিবার সোনাসার বাজার সংলগ্ন মাঠে সোনাসার ব্যবসায়ী সমিতির উদ্যোগে তেলাওয়াতুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোনাসার বাজারের ব্যবসায়ী মাওলানা নজরুল হক ও শিল্পপতি অাব্দুল অাজিজ এর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদিক মানসুর।

মনোজ্ঞ অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন-
বিশিষ্ট গীতিকার ও সুরকার রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী মাারুফ আহমদ।
সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শালিন অাহমদ,
সবুজ কুঁড়ি’র পরিচালক সুলতান অাহমদ, কলরব এর অাহমদ অাব্দুল্লাহ, রেদ্বওয়ানুল হক শিমুল, মতিউর রহমান, রিসালাহ’র আবৃত্তি পরিচালক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী, মজিদুল ইসলাম মজিদ, সবুজ কুঁড়ির আহমদুল হক, রিসালাহ’র সদস্য আব্দুল ওয়াদুদ এমরান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাসার বাজারের ব্যবসায়ী মাওঃ নজরুল হক, শিল্পপতি অাব্দুল অাজিজ, ইউসিবি ব্যাংকের পরিচালক অাবিদ রহমান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির অাহবায়ক তাহের অাহমদ চৌধুরী, ইছামতি কামিল মাদরাসার সাবেক ভি.পি বুরহান উদ্দীন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সোনাসার বাজার ব্যবসায়ী অাব্দুল ওহাব, জকিগঞ্জ টেলিভিশন এর ম্যানেজিং ডিরেক্টর অাব্দুল মুকিত, লতিফিয়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি সারওয়ার হুসেন চৌধুরী রাজা, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা অাব্দুল হালিম,
মাওলানা শাহরিয়ার হুসাইন, ব্যবসায়ী অাব্দুস সত্তার মঈন, ব্যবসায়ী এনামুল হক, জকিগঞ্জ ভিউ এর নির্বাহী সম্পাদক অাহমদ অাল মনজুর, ইছামতি কামিল মাদরাসার ভিপি অাকবর অাহমদ চৌধুরী, জকিগঞ্জ ফাজিল মাদরাসার ভিপি অাবু সাঈদ অাশিক, নয়াবাজার হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার শিক্ষক আবু জাফর রায়হান, জকিগঞ্জ টিভি’র স্টাফ রিপোর্টার অাহমদ হুসাইন অাইমান,জুয়েল মাহমুদ, জাকির হুসেন প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *