সংবর্ধনা পেলেন কর্মে অমর জকিগঞ্জের ৩ গুণিজন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ গুণিজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে ১লা মার্চ জকিগঞ্জের ২ জন বরেণ্য ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা ও ৩ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পরিষদের সভাপতি প্রফেসর এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ফজলুল হক চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক, লেখক-গবেষক আব্দুল হামিদ মানিক ও বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম আলী।

অনুষ্ঠানে ইসলাম ধর্মের প্রচার-প্রসারে বিশেষ অবদানের জন্য জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশী বাজারের সাবেক মুহতামিম আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী রহ. ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জকিগঞ্জের প্রথম সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুল লতিফকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানের সূচনা হয় কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবীবুর রহমান মাসরুর এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সংবর্ধনানুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন, আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ.’র বড় ছেলে শায়খ মাওলানা আবদুস সাত্তার ও মরহুম আব্দুল লতিফ’র পৌত্র মো: আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের থিমসং পরিবেশন করেন মো: আলিম উদ্দীন আলম। গুণিজনের জীবন বৃত্তান্ত পাঠ করেন, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, পরিষদের উপদেষ্টা এমএ মুকিত চৌধুরী, রাজনীতিবিদ মাওলানা রেজাউল করীম জালালী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, সহ সভাপতি এমএ মালেক চৌধুরী, লেখক আবদুস সাত্তার, ফখরুল ইসলাম ও প্রবাসী কবি শামীম সাহান প্রমূখ।

অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের পূর্বে থেকেই হলরুমে জড়ো হতে থাকেন জকিগঞ্জের নানা পেশার, নানা বয়সী মানুষ। শহরের বুকে এ যেন একখন্ড জকিগঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- গুণীজন সংবর্ধনা, জকিগঞ্জের আগামী প্রজন্মের জন্য এক অন্যরকম অনুপ্রেরণার উৎস। আগামি দিনে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিরাট ভূমিকা পালন করবে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার এর প্রাক্তন সভাপতি এমএ রাজ্জাক চৌধুরী, মতিন উদ্দীন যাদুঘরের পরিচালক ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী, শিক্ষাবিদ মাহতাব উদ্দিন, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাপাদার, সার্ক কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক, উইমেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুস সবুর, কাজলশাহ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ বাহাদুর, ব্যবসায়ী মোস্তাক আহমদ মুকুল, অধ্যাপক বেলায়েত হুসাইন, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি এখলাসুর রহমান, অধ্যাপক আল মামুন, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, আব্দুল ওয়াহিদ চৌধুরী, লেখক- কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ টিভি’র ডিরেক্টর জামাল আহমদ, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি মিশকাতুর রহমান, জেএফ চৌধুরী ফাহিম প্রমূখ।

অনুষ্ঠানে জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট, এমসি কলেজ জকিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন প্রভৃতি সংগঠন স্বেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণিজনের জীবনী সম্বলিত ‘আলোর সৌরভ’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *