কালিগঞ্জে তুলার গুদামে আবারো আগুন ; ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পাশে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে।

জানা যায় ২৪ফেব্রুয়ারি সোমবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ টু জকিগঞ্জ রোডের ত্রি-মোহনী রাস্তার পার্শে বাজারের পশ্চিমে তুলার গোদামে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের শিকার গোদামটির মালিক ফয়জুর রহমান। তিনি বলেন অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, আগুন লাগার পরপরই স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের বেশ কিছু মানুষ আগুন নেভানোর কাজে নিয়োজিত হন। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় সাবেক ইউ.পি. চেয়ারম্যান আবু জাফর মো. রায়হানের ভূমিকা প্রশংসা কুুঁড়ায়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জকিগঞ্জ থানার তদন্ত অফিসার সুশংকর পাল, এস.আই মিজান, সমরাজ প্রমূখ।

বাজারের বাইরে অগ্নিকাণ্ড ঘটায় ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে মন্তব্য করেছেন কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সেক্রেটারি সওদাগর সেলিম। উল্লেখ্য, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *