জকিগঞ্জ টিভি: বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহ:কমিশনার (ভুমি) এর কার্যালয়ের ৩য় শ্রেনির কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি সারাদেশের ন্যায় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছে।
আজ কর্মবিরতির দ্বিতীয় দিন। তিন দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে কর্মবিরতি আগামীকাল ২৭ ফেব্রুয়ারির পর থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করা হবে এর ভিতর দাবী আদায় না হলে মুজিব বর্ষ অনুষ্ঠান পর থেকে লাগাতার কঠোর আন্দোলনে যাবেন মর্মে জকিগঞ্জ উপজেলার শাখার প্রতিনিধি ও নির্বাহী কর্মকর্তার সিএ এমএ ফাত্তাহ জানান।
আন্দোলনকারিদের বিশ্বাস তাদের এই দাবী বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মমতাময়ী নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন।