পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

Spread the love

জকিগঞ্জ টিভি:: রজব মাসের চাঁদ আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেখা না দেয়ায় আগামী ২২ মার্চ দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আজ (সোমবার) বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মেরাজ পালিত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *