জকিগঞ্জ টিভি:: বারহাল ছাত্র পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
পরিষদের সাবেক সহ সভাপতি জাকিরুল ইসলাম কে আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
১লা ফেব্রুয়ারি ২০২০ ইংরেজি রোজ শনিবার বারহাল ছাত্র পরিষদের এক সাধারণ সভা স্থানীয় শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয়।বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন এর প্রিন্সিপাল সাইফুর রহমান। সকলের উপস্থিতিতে সভাপতি বর্তমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কমিটি বিলুপ্তির পরে উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক বৃন্দ নাহিদ হুসেন চৌধুরী, মানোয়ার হুসেন মনসুর, লায়েক আহমদ, সাইফুল হক চৌধুরী, মিলাদুর রাহমান চৌধুরী, কামিল আহমদ, এস এম আমিন, রেদওয়ানুল হক, জুবের আহমদ, তারেক আলম, তানভীর আহমদ, বাহার উদ্দিন।
আহবায়ক কমিটির সদস্য- আব্দুল্লাহ আল রাজু, রিমন চৌধুরী, জিয়াউর রাহমান, জাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, নোমান আহমদ, সোলেমান তালুকদার, সালমান আহমদ ও তারেক আহমদ চৌধুরী।