জকিগঞ্জের সোনাসারে ইউসিবি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ-এর এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। ৩০জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রোটারিয়ান এম জাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। প্রধান বক্তা ছিলেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুশংকর পাল।

বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক লিঃ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড সিলেট ডিভিশন আমিনুল হক চৌধুরী, হেড অফ ইনচার্জ বিয়ানীবাজার ব্রাঞ্চ শাহাদাত আবেদীন সিরাজি, ভাইস প্রেসিডেন্ট এজেন্ট ব্যাংকিং ডিভিশন এম জাহিদ হুসাইন সরকার, ভাইস প্রেসিডেন্ট হেড অফ বিজনেস এজেন্ট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ মঈনুল ইসলাম খান, সোনাসার বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল আজিজ, সেক্রেটারী মাওলানা নজরুল হক, উপদেষ্টা আলাউদ্দিন আহমদ, আল-মানার একাডেমীর পরিচালক সারোয়ার হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা লোকমান উদ্দিন নেজাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওহাব। মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট আবিদুর রাহমান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোশাররফ হোসেন।

এসময় অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *