ফেঞ্চুগঞ্জ কেপিএল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি: (মোঃ ইকবাল আহমেদ লিমন,ফেঞ্চুগঞ্জ থেকে) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন বলেন,সকল সৎ কাজে ভালো কাজে সামাজিক কাজে আমাকে ডাকবেন ও পাশে পাবেন এবং বিজয়ী ও পরাজিত উভয় দলকে অভিনন্দন জানান।

আজ ৩০ শে ডিসেম্বর বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউপির সোনালী বাংলা ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত কেপিএল প্রিমিয়ার লীগের ফাইনালে,

প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান এর পদ একটি অলংকারীত পদ এখানে অনেক সীমাবদ্ধ, আমি আরও যত দিন বেচে থাকিব শুধু পরিষদের চেয়ারম্যান হিসাবে নয় আমার ব্যাক্তিগত তহবিলে থেকে সময় ও সুযোগ হয় কখনো আমি আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (স্পেন প্রবাসী) খায়রুল ইসলাম, আব্দুল লতিফ সেলিম (লন্ডন প্রবাসী)।

শিক্ষানবিশ আইনজীবী ইকবাল আহমেদ লিমনের পরিচালনায় সমির মিয়ার সভাপতিত্বে ফাইনাল ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়,

এসময় বক্তব্য রাখেন,জামাল উদ্দিন মেম্বার, শিব্বির আহমদ, নজরুল ইসলাম, রুহেল আহমদ জীবন,খায়রুল ইসলাম, সজিবুর রহমান, সেকুল ইসলাম শান্ত,প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,জাকির হোসেন রেখন,সুফিয়ান আহমদ,মাসুদুর রহমান ছাব্বির, আহমদ আলী, হোসাইন আহমদ, শাহিদ আহমদ,জাকের,আবু জাফর,এমাদ আহমদ ,আক্তার,শাহরিয়ার নাজিম,জাহেদুল ইসলাম সহ কুশিয়ারা ইউপির অনেক গ্রাম থেকে আসা হাজারো ক্রিড়ানুরাগী,

প্রথম আসরে রানারআপ হলে এনিয়ে টানা ২য় চ্যাম্পিয়ন খিলপাড়া পাড়া ক্রিকেট একাডেমি,

প্রথম বারের মতো ফাইনালে উঠে রানারআপ এর গৌরব অর্জন করে কেপি ক্রিকেট স্পোর্টিং ক্লাব কটালপুর।

খেলা পরিচালনা করেন কামরান আপন ও ছাদিকুর রহমান,

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আমিনুল ইসলাম,
ম্যান অব দ্যা সিরিজ বেলাল আহমেদ
টুর্নামেন্ট এর সর্বোচ্চ উইকেট শিকারী জাহাঙ্গীর আহমেদ এবং
সর্বোচ্চ রান করেন আবদুল আজিজ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *