জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিক) ইন্ক এর সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরীর বড় ভাই এ. কে. এম সুফিয়ান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা ২২মিনিটের সময় ইন্তেকাল করেন তিনি।
মরহুমের প্রথম জানাজা গতকাল বাদ এশা সুবিদবাজার, কলাপাড়া, নতুন মসজিদে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা মরহুমের নিজ বাড়ী সংলগ্ন মাঠে আজ সকাল ১০টা ৩০মিনিটের সময় অনুষ্ঠিত হয়।
শতাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন রুমেল আহমদ চৌধুরী। জানাযা শেষে মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান।
পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।