জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিক) ইন্ক এর সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরীর বড় ভাই এ. কে. এম সুফিয়ান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ২৩জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টা ২২মিনিটের সময় ইন্তেকাল করেন তিনি।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বাদ এশা সুবিদবাজার, কলাপাড়া, নতুন মসজিদে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা আগামীকাল শুক্রবার সকাল ১০টা ৩০মিনিটের সময় জকিগঞ্জের রসুলপুর, জাহানেরচক গ্রামে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ (আমেরিকা) ইন্ক এর উপদেষ্ঠা গিয়াস মজুমদার, জহিরুল ইসলাম, সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ।