জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।
সমাজসেবী আব্দুল মালিক তাপাদার কালন মিয়া’র সভাপতিত্বে ও জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য এনামুল হক মুন্না এবং জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর প্রচার সম্পাদক ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ পৌর মেয়র মো.খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ছালাম চৌধূরী পানু, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শীরু।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, আল হাসিব তাপাদার, আহমদ আল মঞ্জুর, আহমদ হোসাইন আইমান, রেদওয়ান মাহমুদ চৌধুরী, জুয়েল মাহমুদ, জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) বেলাল আহমদ, ঠিকাদার বাহারুল ইসলাম, ঠিকাদার জিল্লুর রহমান, সমাজসেবী ফজুলুর রহমান, আব্দুল জালাল, মাহতাব উদ্দিন, আব্দুল হালিম, গিয়াস উদ্দিন, কবির আহমদ, হেলাল আহমদ প্রমুখ।

বক্তারা প্রবাসীদের মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে থেকেও প্রবাসীরা সব সময় দেশের কথা চিন্তা করেন। সুখে দু:খে মানুষের পাশে থাকেন। আজ জকিগঞ্জ পৌরসভা, জকিগঞ্জ ইউনিয়ন ও খলাছড়া ইউনিয়নের তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল দেয়া হয়েছে।
শুক্রবার বীরশ্রী, বারহাল ও কাজলসার, শনিবার মানিকপুর, সোমবার বারঠাকুরি ও সুলতানপুর ইউনিয়নের সাত শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে। এ উপলক্ষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী।