জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে সাড়ে পাঁচ মাসে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য। আটক হয়েছে ১২৭জন আসামি।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ একসময় দেশের ইয়াবা রুট হিসেবে খ্যাত ছিলো। ২০১৯সালের ২রা আগস্ট মাদক নির্মূলকরণের লক্ষ্য সামনে রেখে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন মীর মো আব্দুন নাসের। যোগদানের পর থেকেই মাদক নির্মূলে তিনি গ্রহণ করেন নানা উদ্যোগ। ইতোমধ্যেই জকিগঞ্জ থানায় স্বল্প সময়ে মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে বিগত দিনের সব অর্জনকে ছাড়িয়ে গেছেন তিনি। তিনবার সিলেটের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পেয়েছের পুরস্কারও।
সাড়ে পাঁচ মাসে তার উদ্ধারকৃত উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১৪,৪৪২ পিস, ফেন্সিডিল ২১৩ বোতল, গাঁজা ৯০০ গ্রাম, বিড়ি ৬,৯২৫ শলাকা, সিগারেট ৯৮,৪৮০ শলাকা, ভারতীয় মোবাইল ২৫ টি, ভারতীয় গরু ১৫ টি। যার সর্বমোট মূল্য ৫,৩,৫২,৮৫৮ টাকা।
মাদক নির্মূলকরণে জিরো টলারেন্স নিয়ে কাজ করছেন তিনি। ইতোমধ্যেই গ্রামে গ্রামে মাদক নির্মূল কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। জকিগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপায়িত করতে বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তিনি।