জকিগঞ্জে মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি বিতরণী ও দস্তারবন্দী মাহফিল সম্পন্ন হয়েছে।

২২ জানুয়ারি বুধবার, দুপুরে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী।

ছড়াকার মহিউদ্দিন হায়দার ও শিক্ষক জামিল আহমদের যৌথ উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেব৷ প্রধান বক্তা হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা এম.এ সবুর। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ফখরুল ইসলাম, মাওলানা খসরুজ্জামান, সুপারিনটেনডেন্ট মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ফারুক আহমদ, সহকারী অধ্যাপক আল মামুন, কাজী হিফজুর রহমান, মাওলানা আব্দুল বাসিত, সমাজসেবী মোক্তাদিরুজ্জামান প্রমুখ।

জানা গেছে, এ বছর জকিগঞ্জ উপজেলার ২৮টি মাদ্রাসার ৫ম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৪০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে আলীয়া শাখায় ২০৭ জন এবং হিফজ শাখায় ৩৩জন বৃত্তি পেয়েছে। সর্বোচ্চ ২৬টি বৃত্তি লাভ করায় আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসাকে ১০ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।

ট্যালেন্টপুলে ১৫শ, প্রথম গ্রেডে ১২শ এবং সাধারণ গ্রেডে ১হাজার করে বৃত্তি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট।

এসময় আল্লামা মুহাদ্দিস সাহেব তাঁর বক্তব্যে বলেন- ‘নৈতিক মানসিকতাসম্পন্ন মানুষ গঠনে নিভৃতে কাজ করে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা। আর মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদানে ফখরুল ইসলাম ট্রাস্ট যে অবদান রাখছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন- ‘মাদ্রাসা শিক্ষা যুগ যুগ ধরে মানবিক যোগ্যতা গঠনের পাশাপাশি ধর্মীয় বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর মাধ্যমে আদর্শবান মানুষ গঠনের কাজ করছে। আর শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদেরকে প্রকৃতপক্ষে শিক্ষার্জনমুখী করে তুলে। তাই ফখরুল ইসলাম ট্রাস্ট বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে পৃথক দুই অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম, সামিউল ইসলাম। গজল পরিবেশন করেন কাওসার আহমদ, তাওহিদুল ইসলাম শ্রাবণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *