জকিগঞ্জ টিভি:: “ডিজিটাল ডাকঘর, গ্রাম উন্নয়নের কারিগর” এই প্রতিপাদ্য নিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত জকিগঞ্জ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস-৩১৯০ এর ০৩ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কম্পিউটার কোর্সের সমাপনী পরিক্ষা-২০২০ সম্পন্ন হয়েছে।

২৩জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ০২.০০ ঘটিকার সময় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ভবনে অনুষ্টিত হয় পরীক্ষা। এতে অংশগ্রহণ করে- জকিগঞ্জ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস, কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস, থানাবাজার ডিজিটাল পোস্ট অফিস, গঙ্গাজল ডিজিটাল পোস্ট অফিস, বারহাল ডিজিটাল পোস্ট অফিস, উমরগঞ্জ ডিজিটাল পোস্ট অফিস।
পরীক্ষায় মোট প্রশিক্ষণার্থীর মধ্য থেকে অংশ নেয় ১৫২ জন, এর মধ্যে জকিগঞ্জ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস থেকে ৪১ অংশগ্রহণ করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ সিলেট বিভাগের বিভাগীয় প্রধান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল- মোজাম্মেল হক, সিলেট পূর্ব উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক- বাবলু রায়, জকিগঞ্জ উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার- ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান- মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, রুহেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা বলরাম বনিক, বেলাল আহমদ, মাহবুবুর রহমান, নুর উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য পরীক্ষায় ১০২জন ছাত্র ও ৫০জন ছাত্রী অংশ নেয়।