জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি ও জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলের প্রিন্সিপাল মাও. কাজী হিফজুর রহমানের পিতা পূর্ব মাইজকান্দি নিবাসী, সমজিদ আলী আজ ভোর ৩ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।
মরহুম সমজিদ আলী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
আজ বাদ জোহর শতাধিক মুসল্লির উপস্থিতিতে মাইজকান্দিতে মরহুমের জানাযা শেষে তাকে দাফন করা হয়।