সাবেক ইউ.পি. চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান’র ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান এর ব্যক্তিগত উদ্যোগে দুই ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সীমান্তিক কমপ্লেক্সের সম্মুখে ছয় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের মেম্বার জুনেদ আহমদ, জকিগঞ্জ উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন সুমন, ইছামতি উচ্চ বিদ্যালয়’র অভিভাবক সদস্য আব্দুস ছালাম, সুহেল আহমদ, হুসেন আহমদ, সাহান আহমদ, আব্দুল আহাদ, সুজন দে, নজরুল ইসলাম, আব্দুল বাছিত প্রমূখ।

পরে দ্বিতীয় ধাপে আজ ১১জানুয়ারি সকাল ১১ ঘটিকায় মনসুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার চেরগ আলী, গোলাম মোস্তফা একাডেমীর অভিভাবক সদস্য আবুল কাশেম আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসেন চৌধুরী, শফিকুল হক, মকবুল হোসেন, আফতাব হোসেন, সুহেল আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *