সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে SWAS এর স্কুল ড্রেস ও দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে স্কুল ড্রেস ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরণ করা হয়েছে।

১১ জানুয়ারি শনিবার জকিগঞ্জের নগরকান্দি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ড্রেস ও অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরণ করেন সংগঠনের সভাপতি সহ নেতৃবৃন্দ।

সোসাইটি সভাপতি মোঃ হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রায় ২০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ৮ জন A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও দুইজন অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরন করা হয়।

স্কুল কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সৈয়দা বেগমের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক বিজয় দত্ত পুরকায়স্থ, আব্দুস সাত্তার মছনু,গিয়াস উদ্দিন,সাহেদ আহমদ,মাছুম আহমদ,জুয়েল আহমদ,আব্দুস সোবহান।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষিকা রুনা আক্তার,এলাকার মস্তকিম আলি,এমাদ উদ্দিন,জয়নাল আবেদিন,বাদসা মিয়া সহ এলাকার সর্বস্তরের জন সাধারণ।

অতিথিরা বক্তব্যে বলেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট সর্বদা মানবিক কাজে নিয়োজিত রয়েছে। তারা সুবিধাবঞ্চিত এলাকা ও মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে,তারা মানুষকে সাভলম্বি করার জন্য দরিদ্রদের মাঝে সেলাই মিশিন বিতরন করে যাচ্ছে। আমাদের বিশ্বাস সোসাইটি একদিন অনেক দুর এগিয়ে যাবে,


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *