জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন কলাকুটা নিবাসী, মো. হাবিবুর রহমানের ছেলে মিজান আহমদ (২৪) নামক এক যুবকের ইন্তেকাল হয়েছে।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, মিজান শারীরিক অসুস্থতার কারনে প্রবাস থেকে দেশে এসেছিলেন। সুস্থ হয়ে প্রবাস ফিরে পুনরায় পরিবারের মুখে হাসি ফুটানোর সংগ্রামে লিপ্ত হওয়ার স্বপ্ন ছিলো অন্তপুরে। কিন্তু তা আর পূর্ণ হয়নি।
আজ ১০জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। এদিকে সকাল ১১টায় কলাকুটা উত্তর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় তার জানাযা। পরে গ্রামের গোরস্তানে তাকে দাফন করা হয়।