জকিগঞ্জ টিভি:: জিএমসি একাডেমীতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের “সহপাঠী সমাবেশ” ৮ জানু্য়ারী রোজ বুধবার সকাল ১১ ঘটিকা থেকে জিএমসি একাডেমীক হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাবেদ আহমেদ এবং গীতা পাঠ করেন দিপু মালাকার।
সমাবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাছিত খানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী নাহিদ হোসাইন ও লুৎফুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান সহকারী শিক্ষক আবু রায়হান, সিনিয়র সহকারী শিক্ষক সুলতান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহান আলম সানি, জুনেদ আহমেদ, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, ইশতিয়াক হাসান, মুনশাদ আহমদ, শাকির আহমেদ, ফাতেমা জান্নাত, রহিমা বেগম। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সিদ্দিকুর রহমান, আফজল হোসেন, রিমন আহমেদ, জহরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল হালিম, তারেক আহমেদ, নুরুল আহমেদ, আব্দুল কাইয়ুম, জুবের আহমেদ প্রমুখ।
বিজ্ঞপ্তি