কালিগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে মানিকপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং, সম্প্রসারিত বিট পুলিশিং ও মাদক নির্মূল সহায়তা কমিটি গঠন সংক্রান্ত নানা বিষয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৭জানুয়রি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মানিকপুর ইউনিয়ন প্রাঙ্গণে ইউ.পি. চেয়ারম্যান মো. মাহতাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের। বিশেষ অতিথি ছিলেন মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুল হক তাপাদার, মানিকপুর ইউ.পি.’র সাবেক চেয়ারম্যান আবু জাফর মো রায়হান, জকিগঞ্জ থানা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওদাগর সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী লিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলামিন আব্দুল্লাহ সুমন, আব্দুল আহাদ মেম্বার, আব্বাস উদ্দিন চৌধুরী, সাবেল মো. রেজা, আব্বাস উদ্দিন, সিরাজুল ইসলাম মাখন, শাহান আলম, অপু দাস, হারুন, জামাল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় আপামর জনসাধারন অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় দশ সদস্য বিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *