ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর, সোমবার বেলা ২.০০ ঘটিকার সময় ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশ এর উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারা উপজেলার নাছিমপুর বাজারে প্রায় অর্ধশত
গরীব-দুঃখী, অসহায় শীতার্ত মানুষের মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এলাকার মুরব্বি সফির উদ্দিনের সভাপতিত্বে ও মাও. রইছ আলীর পরিচালনায় অনুষ্টিত শীতবস্ত্র বিতরণী অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হা. মো. আলিম উদ্দিন।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদী, সাধারণ সম্পাদক এইচ কিউ এম সেলিম আহমদ কাওছার, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. রিয়াজ উদ্দিন, শিক্ষা সংস্কৃতি সম্পাদক মো. শাহজাহান সিদ্দিকী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মো. সায়ফুল আলম, নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য ও দ্বীনেরটুক আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল লেইছ ফারুকী, সদস্য ক্বারী মৌলভী সেলিম আহমদ, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার
সুপার মাওলানা আখতার হোসাইন, লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ ফয়জুল ইসলাম আখদ্দুছ, মোঃ আব্দুল কাদির, রাজনীতিবীদ শাখাওয়াত হোসাইন কবির, সদস্য মাহফুজ আহমদ, মাষ্টার হোসাইন আহমদ, মোঃ আশরাফ উদ্দিন তালুকদার, মোহাম্মদ হাবিবুল বাশার ফারহান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *