জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের এওলাসার নিবাসী আব্দুল হক চৌধুরী ও বেগম ফাহমিদা পারুল’র একমাত্র ছেলে তৌসিফ ইবনে হক চৌধুরী তোহফা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এ বিবিএ প্রোগ্রামে অসাধারণ রেজাল্ট করায় ভাইস চ্যান্সেলর এওয়ার্ড ও স্বর্ণপদক অর্জন করেছে।
৪ জানুয়ারী শনিবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ’র হাত থেকে পুরস্কার গ্রহণ করে সে।
তোহফার কৃতিত্ব জকিগঞ্জ উপজেলার শিক্ষা ক্ষেত্রে এক অনন্য বিজয় বলে মনে করছেন সুধীজনরা।