পা পিছলে পড়ে প্রাণ গেলো দিনমজুর আব্দুল কাদিরের

Spread the love

জকিগঞ্জ টিভি:: গুচ্ছগ্রাম নিবাসী আব্দুল কাদির নামক এক ব্যক্তি পা পিছলে পড়ে প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

১০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার কালিগঞ্জ বাজারে হাঁটা অবস্থায় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মৃত্যুর মুখে পতিত হন তিনি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

উল্লেখ্য, আব্দুল কাদির বিগত কিছু দিন আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৯নং মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, কালিগঞ্জ বাজারের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওদাগর সেলিম।

উল্লেখ্য, কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় মৃত আব্দুল কাদিরের কাফনের ব্যবস্থা করে লাশ তার নিজ বাড়িতে প্রেরণ করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *