জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের ৬ নং সুলতানপুর ইউপি’র ৭ নং ওয়ার্ডের সাবেক কয়েকবারের ইউপি সদস্য গোলাম মস্তুফা মস্তু মেম্বার এর ইন্তেকাল হয়েছেন।
২৮ ডিসেম্বর শনিবার বাদ মাগরিব গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা ময়দানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর সবুর। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ।
সুলতানপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বুরহান উদ্দিন। সুলতানপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। সমাজসেবী আহমদ মনসুর আলম।
সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার।
মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে সাহেল আহমদ খোকন।
মরহুমের জানাযার ইমামতি করেন তাঁর ছোট ভাই, বাটইশাইল বালিটেকা ফুরকানিয়া মাদরাসা বারহালের মুহতামিম- মাওলানা ক্বারী সামছুল ইসলাম।
মরহুম গোলাম মস্তুফা মস্তু মেম্বার মৃত্যুকালে আট ছেলে ও দুইমেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে মৃত্যুবরণ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অসংখ্য অগণিত সামাজিক, রাজনৈতিক ও সাধারণ ব্যক্তিবর্গ।