জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের যৌথ সভা ১লা জানুয়ারী ২০২০

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের গুণীজন সংবর্ধনা অনুষ্টান ২০২০ এর প্রস্তুতি সভা আজ ২৮ ডিসেম্বর শনিবার রাত ৮.৩০মিনিটের সময় অনুষ্টিত হয়েছে।

পরিষদের সভাপতি প্রফেসর এম এ মতিন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারুকের সঞ্চালনায় আয়োজিত এ সভায় আগামি ২৯ ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি ও পরিষদের সকলের সাথে যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় আগামী ১লা জানুয়ারী ২০২০ রোজ বুধবার বাদ এশা শিবগঞ্জস্থ সোনারগাঁ কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের নির্বাহী পরিষদ ও প্রোগ্রাম বাস্তবায়ন উপকমিটির যৌথ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গুণীজন সংবর্ধনা পরিষদের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম ও গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন অর্থ উপকমিটির সদস্য জাকির হুসেন,প্রচার উপকমিটির সদস্য জামাল আহমদ ও হোসাইন আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *