আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের ফাইনাল সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :(কসকনকপুর প্রতিনিধি):: ২৬ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ১১.০০ ঘটিকার সময় আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের হল রুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সম্মানিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মনোমুগ্ধকর অনুষ্ঠান সম্পন্ন হলো।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও প্রিন্সিপাল মোঃজামিল আহমদ,কোষাধ্যক্ষ আতাউর রহমান,সাধারণ সম্পাদক শফিকুর রহমান,পরিচালক জামিল আহমদ হেলাল,শিক্ষক শহিদুল আলম সুমন,হাবিবুর রহমান,সুলতানা বেগম,অভিভাবক একরাম আহমদ তাপাদার,আবুল কালাম আলবাব,সোহেল আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বৃন্দ,শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

পরীক্ষায় স্কুলের মধ্যে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত এবং প্রত্যেক শ্রেণীর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিভাবানদেরকে পুরষ্কার প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করা হয়।

তাছাড়াও সারা বছর শতভাগ উপস্থিতির জন্য বিভিন্ন শ্রেণীর ৫ জন শিক্ষার্থীকে সেরা পুরস্কার প্রদান করা হয়। তারা হচ্ছেন নার্সারির ছাত্র আবু সাঈদ, স্ট্যান্ডার্ড টু এর ছাত্রী মাসরুফা তাবাসসুম, স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্রী রহিমা ইয়াসমিন উর্মি, স্ট্যান্ডার্ড এইট এর ছাত্রী হাফিজা বেগম ও কুররাতুন আ’ইন জুলায়না।

উপস্থিত সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, অভিভাবক, শিক্ষানুরাগী সমাজসেবীদের প্রতি স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সফলতার সাথে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *