সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাডগ্রুপিং সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল চেক আপ ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

২৭ ডিসেম্বর জকিগঞ্জস্থ মির্জারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে ফ্রি মেডিকেল চেক আপ ও ৪ শতাধিক এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

ব্লাড গ্রুপ নির্ণয়ের তত্বাবধানে ছিলেন সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান। মেডিকেল চেকআপের তত্বাবধানে ছিলেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী
জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম ইসলাম।

মেডিকেল চেক-আপ ও ব্লাড গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন শামীম আহমদ, মো. আশরাফুল আলম, কামরুল হাসান, ফরহাদ আহমদ, আহমদ, সাকির আহমদ, আব্দুর রহমান, মাছুম সাদেকী, দুলাল হোসেন, মো. মোছলেহ উদ্দিন।

ক্যাম্প শেষে সমাজ সেবায় অবদান রাখায় সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান কে সম্মাননা স্মারক তুলে দেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামের আব্দুল কাইয়ুম, আব্দুল মানিক, আব্দুল হক, জিয়াউল ইসলাম, রুবেল আহমদ, শাহাবুদ্দিন সাবু, রাসেল আহমদ, আব্দুল আলিম বাবর, বাহার, সোহেল আহমদ, জুবায়ের আহমদ, আমির আহমদ, দিদারুল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন, সভাপতি মো. রায়হান আহমদ সহ মির্জারচক বার্ষিক ওয়াজ মাহফিল কমিটির নেতৃবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *