জকিগঞ্জ টিভি:: সমাজের কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে ২৪ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব বাবুর বাজারস্থ হযরত শাহপরান (রহঃ) মার্কেটের ২য় তলায় “বক্তব্য অনুশীলন কেন্দ্র কার্যালয়ে” শাহ শাহাবুদ্দিন (রহঃ) একতা সংস্থা’র কমিটি গঠন করা হয়।
সভায় মোঃ আহমদ হোসেনকে সভাপতি, আরিফুল হক মিরাশীকে সাধারণ সম্পাদক ও মোঃ খলিলুর রহমান ছাব্বিরকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংস্থার অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খাঁন, মোঃ আয়নুল হক,সহ-সাধারণ সম্পাদক হাফিজ আজিম উদ্দিন,জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ, সাহেদ আহমদ, প্রচার সম্পাদক সালমান আহমদ, সহ-প্রচার সম্পাদক কাওছার আহমদ রুবেল,অর্থ সম্পাদক হাফিজ মোঃ শিহাব উদ্দিন, দফতর সম্পাদক হারিছ উদ্দিন, সহ-দফতর সম্পাদক হাফিজ রেজাউল করিম,প্রশিক্ষণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন,সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ নজমুদ্দিন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জুনেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সালমান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহের আহমদ, সদস্য জুবের আহমদ,রেহান আহমদ,শাহিদ আহমদ,বাবলু আহমদ, খোরশেদ আলম,শামিম আহমদ,সাইদুর রহমান, নাজির উদ্দিন,শিবলুর রহমান,সুজন আহমদ, শহীদ আহমদ,তাহের আহমদ,আফজল হোসাইন,আব্দুল লতিফ, ফখরুল ইসলাম,আকরাম হোসেন আদিব,মহসিন আলম,ইখতিয়ার উদ্দিন সোহরাব,মিজান আহমদ,ইসমাঈল হোসেন, আলি আহমদ,মাসহুদ আহমদ, মাজেদ আহমদ, লিমন আহমদ প্রমুখ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।