মহানবী হযরত মোহাম্মদ সা. ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল সা. ব্যতীত প্রত্যেক নবী-রাসুল স্বীয় সম্প্রদায়ের জন্য আবির্ভূত হয়েছিলেন। আল্লাহর চরম নাফরমানীর কারণে সেসব অনেক সম্প্রদায়ের উপর সরাসরি শাস্তি অবতীর্ণ হলেও বিশ্বনবীর আগমনের সাথে সাথে সেই নীতি আল্লাহ তায়ালা বাতিল করে দেন। তাই নানাধরণের পাপ কাজ করা সত্ত্বেও শেষ নবীর উম্মতগণের উপর সরাসরি শাস্তি অবতীর্ণ হয় না। এই মহা খুশির কৃতজ্ঞতা স্বরূপ হলেও ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন করা নবী করিম সা. এর প্রত্যেক উম্মতের জন্য অত্যন্ত জরুরি।
২৩ ডিসেম্বর সোমবার বালাউট পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির উদ্যোগে জকিগঞ্জস্থ বালাউট ছাহেব বাড়ীর মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলা র. এর ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশকালে অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী এসব কথা বলেন।
মুফতি মাওলানা মোঃ উবায়দুর রহমান বালাউটির সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন- শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা হবিবুর রহমান। অতিথি হিসেবে বয়ান রাখেন- মাওলানা ডা. শাহ মোঃ ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি, বরকতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী ছাহেব জাদায়ে শিংঙ্গাইকুড়ি, মিয়ার বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, হবিগঞ্জ জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, বাংলাদেশ বেতার ও টিভির ভাষ্যকার মাওলানা আবুল কালাম আজাদ, ইছামতি কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার,ছিলাউড়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবু আইয়ুব আনসারী, বারহাল গাউছিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা আবুল বাইছ আব্দুল্লাহ।
মাওলানা মাহবুবুর রহীম ও হাফিজ মাওলানা মোঃ জসিম উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইছামতি কামিল মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল মজিদ, মাওলানা মোঃ মাহবুবুর রহমান বালাউটি, মাওলানা মোঃ হাবিবুর রহমান বালাউটি, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা ওলিউর রহমান বালাউটি, প্রভাষক মাওলানা ইউনুস আহমদ মহব্বতপুরী, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, সহকারী অধ্যাপক শামসুল হক, প্রাক্তন চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, মাওলানা জমির উদ্দিন, প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আজির উদ্দিন বরমচালী, হাফিজ আব্দুল হালিম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা মোঃ আল ইমরান প্রমূখ।
মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, খতমে খাজেগান ও খতমে দালাইলুল খাইরাত সম্পন্ন করা হয়েছে।