জকিগঞ্জ টিভি: সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন, আঞ্জুমানে আল ইসলাহ ইসলাহ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, নগরীর রেল গেইট জামে মসজিদের প্রধান খতিব মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরী আর নেই।
আজ বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
নগরীর কুয়াপারস্থ নিজ বাস ভবনে ভোর সাড়ে ৪টায় অজু পড়ার সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মৃত্যূকালে ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য মুরিদান ভক্ত ও আশেকান রেখে গেছেন। তিনি শামসুল উলামা আল্লামা ফুলতলী (র:) অন্যতম খলিফা ছিলেন। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন জেলায় তার ভক্ত ও আশেকান রয়েছেন। তিনি জালালপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক, আছিরগন্জ আলিয়া মাদ্রাসা, ওসমানীনগর গোয়ালাবাজার খাদিমপুর কাঠালখাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তার পিতা মাওলানা শেখ আব্দুর রকিবও একজন খ্যাতিমান আলেম ছিলেন।
মরহুমের জানাযা আজ ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার বাদ আছর মরহুমের নিজবাড়ি ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার পিতার কবরের পাশে দাফন করা হবে।