কালিগঞ্জে ১৯ তম আহমদ আল আলম মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন মানিকপুর ইউনিয়নস্থ কালিগঞ্জ বাজারে ১৯ তম আহমদ আল আলম মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

২৩ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত খেলার শুভ উদ্ভোধন করেন রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ড. আহমদ আল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতান, যুবলীগ নেতা আল আমিন আব্দুল্লাহ সুমন, সাংবাদিক আহমদুল হক বেলাল চৌধুরী।
খেলা পরিচালনা করেন মস্তাক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ময়না আহমদ, ভুট্টু আহমদ, জুনেল আহমদ, এনাম উদ্দিন, হুছেন চৌধুরী, কাজী মোহাইমীন, আব্দুল আহাদ মেম্বার, শাহীন তালুকদার, ছাত্রলীগ নেতা আহমদ, শাহান আহমদ, তুহেল আহমদ, জয়নুল আবেদীন, বাছিত আহমদ, ড. বাছিত আহমদ, ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, সুহেল আহমদ ছানি প্রমূখ।

খেলায় সভাপতিত্ব করেন আহমদ আল আলম। পরে, ২গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে লামাবাজার টিম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *