
জকিগঞ্জ টিভি:: তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাষ্টের ২১ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত পরীক্ষায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে মোট ১৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪৪ জন পরীক্ষাংর্থী অংশগ্রহণ করেন।
ইছামতি উচ্চ বিদ্যালয়, ইছামতি কামিল মাদরাসা, সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল ও হাবিবিয়া ক্যাডেট স্কুল সহ মোট ৪ টি কেন্দ্রজুড়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মাসুদ, ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাই ও ট্রাষ্টের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুস শহিদ তাপাদার।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবক ও পরীক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত।