জকিগঞ্জ টিভি:: সিলেট জেলা পরিষদের উদ্যোগে দীর্ঘ ১ মাস বেকার যুব মহিলাদের মধ্যে ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ৫ অক্টোবর শনিবার সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম কাজির পাতনে ফ্রি সেলাই মেশিন বিতরণ করেন সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আহমেদুল হক চৌধুরী বেলাল, মেহেদী হেলাল, ৩ নং কাজলসার ইউনিয়ন কুষকলীগের সভাপতি কাজী এনাম আহমদ, সমাজসেবী ইসলাম উদ্দীন প্রমূখ।