ঢাকায় জকিগঞ্জের কলেজ ছাত্র জুবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Spread the love

জকিগঞ্জ টিভি:: রাজধানীর ধানমন্ডি অভিজাত এলাকার জিগাতলায় গত ৩০ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের ছাত্র জুবায়ের আহমদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে পুরো জকিগঞ্জ। নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদে ৫অক্টোবর শনিবার দুপুরে নিহত জুবায়েরের নিজ এলাকা সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টি নেতা মস্তাক আহমদ লস্করের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য মোঃ কফিলুজ্জামান কফিল এর পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, কাজলসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুর, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সুবহান, লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, যুবদল নেতা আহাদুর রহমান মুন্না, যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুস শহিদ, ব্যবসায়ী ফয়ছল আহমদ, মাহতাব আহমদ, ইউপি সদস্য উস্তার হোসেন চৌধুরী, মহিলা সদস্য রুশনা বেগম রফা ও নিহতের বড় ভাই ওলীউর রহমান প্রমূখ।

এ সময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ তা’লিমুল ক্বোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর লস্কর কয়েছ, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ কয়েছ, হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহির আহমদ, জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর শিক্ষক মাওলানা এনামুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ, আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ, উপজেলা যুব সংহতি নেতা হাসানুল আলম হাসনু, সাবেক ছাত্রলীগ নেতা কামিল আহমদ তাপাদার, যুবলীগ নেতা আব্দুল বাছিত, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাত, ছাত্রলীগ নেতা নাহিদ, মিজান ও আতিক প্রমূখ।

সমাবেশে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জুলকারনাইন লস্কর ধানমন্ডি থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, জুবায়ের হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসুন। অন্যতায় আমাদের এ আন্দোলন ভয়াবহ আকার ধারণ করবে। জুবায়ের হত্যার দৃষ্ঠান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
৮নং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে বলেন, নির্মমভাবে হত্যার শিকার জুবায়ের একজন অসহায় পরিবারের সন্তান। সে পেটের তাগাদায় ঢাকায় গিয়েছিল। সেখানে তাকে নির্মমভাবে খুন করা হয়। এ খুনের রহস্য উদ্ঘাটন ও আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসা হলে দেশে অরাজকতা বৃদ্ধি পাবে। তিনি খুনিদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী কলেজ ছাত্র জুবায়ের হত্যার দীর্ঘ ৫ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোন আসামী ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলন জকিগঞ্জ থেকে শুরু হয়েছে ঢাকায় গিয়ে শেষ হবে। আগামী দু’দিনের ভিতরে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

নিহত জুবায়েরের বড় ভাই ওলীউর রহমান বলেন, আমার মায়ের বুক খালি হয়েছে। আর যাতে কোন মায়ের বুক খালি না হয় সে ক্ষেত্রে আমাদের সোচ্চার হতে হবে। জুবায়ের হত্যার ন্যায় বিচার না হলে আগামীতে আমরা কোন হত্যার বিচার পাবোনা। এ ক্ষেত্রে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্ঠি প্রত্যাশা করেন।
সভাপতির বক্তব্যে সমাজসেবী মোস্তাক আহমদ লস্কর বলেন, আজ জোবায়ের হত্যার প্রতিবাদে মানুষ রাজপথে নেমেছে। আমরা এ হত্যার বিচার চাই। জুবায়ের হত্যার দৃষ্ঠান্তমূলক বিচার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
মানববন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা মিছিল সহকারে আটগ্রাম অভিমুখে রওয়ানা হয়ে আটগ্রাম বাসষ্টেশন প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *