প্রথম বারের মতো সংসদে যাচ্ছেন এরশাদ পুত্র সাদ এরশাদ

Spread the love

জকিগঞ্জ টিভি:: রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ। ধানের শীষ প্রতীকে ১৬ হাজার ৯৪৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট, তার অবস্থান তৃতীয়।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রংপুরের পুলিশ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জানানো হয়, রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে মোট ৪ লাখ ৪১ হাজার ২২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৪ হাজার ৬ জন। ভোট কাস্টিংয়ের অনুপাত ২২.৮৬ শতাংশ।

এই নির্বাচনে মোট ছয় জন প্রার্থী অংশ নিয়েছেন। বাকি তিনজনের মধ্যে গণফ্রন্টের ফোরামের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ১৬৬২ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল পেয়েছেন ৯২৪ ভোট ও এনপিপি’র শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *