জকিগঞ্জ টিভি : (নোমান আহমদ, বারহাল প্রতিনিধি) :: শাহ্ মোহাম্মদ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর প্রাথমিক স্তরের ৬ষ্ঠ বৃত্তি পরীক্ষা আগামীকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ট্রাস্টের সচিব ডা. সাদিক আহমদ তাপাদার জানান, বারহাল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের প্রায় তিনশত শিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করবে। বৃত্তি পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য যে, বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী ২০১৪ সালে “শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও ক্বওমি মাদ্রাসায় ধারাবাহিক ভাবে পাঁচ বছর থেকে বৃত্তি প্রদান করে আসছে।