বালিটেকা আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ সম্পূর্ণ।

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ বারহাল ইউনিয়নের বালিটেকা আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার সময় বালুচর বাজারে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্হার নেতৃবৃন্দ।

সংস্থার সভাপতি মোঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মুমিন আহমদের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন সৌদিআরব প্রবাসী জনাব সাইফুল আলম,ইউপি সদস্য আব্দুল আহাদ চৌধুরী কয়েল, সাবেক ইউপি সদস্য নজিব আলী,খলিলুর রহমান,রমিজ আলী, আহমেদ মাহমুদ,মাসুম আহমেদ।

বক্তারা বলেন, বালিটেকা আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্হা সব সময় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাদের এসব ব্যতিক্রমি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দোয়া থাকবে আর্তমানবতায় সেবায় ব্রতী নিয়ে যেন সর্বদা অঠল থাকে এই সংস্থা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ ।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বদরুল হক,সাদিক আহমদ,রুহুল ইসলাম,সামাদ আহমদ,আব্দুল মালিক,জব্বার,মারজান আহমদ, জাফরুল,মওদুদ,সাজু, প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *