জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় খলাছড়া দাখিল মাদ্রাসার হল রুমে এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহযোগিতা ও উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় খলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি সমাজসেবী আব্দুল খালিক পংকি মিয়ার সভাপতিত্বে সংগঠনের দেশের বিশেষ প্রতিনিধি মুনিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন খলাছড়া জামে মসজিদের মুয়াজ্জিন আলমাছ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ এখলাছুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুন। বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান শিক্ষক আব্দুল বাছিত, পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, সহ সভাপতি মনসুর আহমদ, দেশের প্রতিনিধি জিল্লুর রহমান, সমাজসেবী আবুল কালাম, কমান্ডার আব্দুল হক, কবি মাহমুদুর রহমান, সংগঠক আবুল কালাম, আবুল কালাম কালন, প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দেশের প্রতিনিধি মুনিম আহমদ, খসরুজ্জামান খসরু, বেলাল আহমদ, সাবু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু ছালেম খান, এলাকার মুরব্বি আলহাজ্ব তৈয়বুর রহমান, আব্দুল মন্নান, সমছু মিয়া, নজু মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিদ্দিকুর রহমান সুজন এবং এলাকার বৃদ্ধ, যুবক, ছাত্র সহ সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে বৃহত্তর খলাছড়া এলাকার ভূইয়ারমোরা, পশ্চিম খলাছড়া, পূর্ব খলাছড়া, বসনপুর, সাখরপুর ও ডিগ্রি গ্রামের ৬৬জন অসহায় লোককে নগদ অর্থ প্রদান করা হয়। এবং খলাছড়া জামে মসজিদের ইমাম মোঃ মাহমুদুল হাসান সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে সিন্নি বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পরে সাখরপুর গ্রামের অসুস্থ মলই বিবির বাড়িতে গিয়ে উনার চিকিৎসার খোঁজ খবর নিয়ে উনার হাতে চিকিৎসার জন্য পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।