জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কার্যকরি কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কার্যকরি কমিটির অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ লস্কর। সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের পরিচিতি পর্ব শেষে নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় ৷

বর্তমান কমিটির পক্ষ থেকে সাবেক কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ও কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমনকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ৷

ক্বারী আসিক এলাহী লস্কর ফরহাদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন হারুনুর রশীদ চৌধুরী, মসিউর রহমান শাহিন, মোঃ হামিদুর রহমান চৌধুরী আজাদ, কমর উদ্দিন চৌধুরী পাপলু, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বদরুজ্জামান চৌধুরী, জয়নাল আহমদ চৌধুরী, শামীম শাহান, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, সেলিম আহমদ, মাওলানা মোছলেহ উদ্দিন, এ কে এম মাছুম, রাসেল আলম চৌধুরী বাবু, আব্দুল বাছিত মুকুল, হাসনাত চৌধুরী, এ সি আজাদ চৌধুরী, ফারুক আহমদ, শাহ সালাহ উদ্দিন সোহেল, মোঃ শাহনেওয়াজ বদরুল, মোঃ আশরাফুর রহমান, ছাইদুর রহমান শাহেদ, মোঃ কামরুল আজিজ, ফুরকান হাসান রাসেল, আফজাল আহমদ চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম চৌধুরী হরুফ প্রমূখ। পরে দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয় ৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *