মরহুম ছাবির চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী আজ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ সরকারি হাসপাতালের সাবেক হেলথ ইন্সপেক্টর, গনিপুর গ্রামের বাসিন্দা, গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সিনিয়র সদস্য মরহুম ছাবির আহমদ চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকী আজ।

মরহুম ওয়াহিদুর রহমান চৌধুরীর ছেলে মরহুম ছাবির চৌধুরী ১৯৫৪ সালের ১০ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালের ১৭ ই ডিসেম্বর সন্ধ্যা ৫.১০ মি. সময় ইন্তেকাল করেন তিনি, এবং পরদিন ১৮ ই ডিসেম্বর দুপুর ২ টায় জানাযা অনুষ্ঠিত হয়।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। পারিবারিক জীবনে তিনি ৫ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *