হাফিজ মোশাহিদ আলী আন্ধা হাফিজ রহ. শিক্ষা কল্যাণ ট্রাষ্টের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: বারগাত্তার ‘হাফিজ মোশাহিদ আলী (আন্ধা হাফিজ) রহ. শিক্ষা কল্যাণ ট্রাষ্ট’র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে

প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষা হাফিজ মোশাহিদ আলী রহ.’র নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এটি ১৩তম বৃত্তি পরীক্ষা।

১৭ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ১৯টি হাফিজি মাদ্রাসার ২৩৩জন শিক্ষার্থী অংশ নেয়, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ।

এদিকে, সকাল ১২টায় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টের চেয়ারম্যান হাফিজ আব্দুর রহমান। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন হাফিজ ছালিক আহমদ, হল সুপারের দায়িত্বে ছিলেন মাও. আব্দুস শাকুর, কক্ষ পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন ওলিউর রহমান ও আজিজুল কদ্বর এবং সার্বিক দায়িত্বে ছিলেন হাফিজ আব্দুল কাদির, হাফিজ তাজুল ইসলাস, হাফিজ বিলাল আহমদ, মাহমুদ আল ময়নুল, উসমান আহমদ, সজলু আহমদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *