জকিগঞ্জ টিভি:: হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষা আগামিকাল।
৩৬ তম বারের মত বৃত্তি পরীক্ষা আগামীকাল ১৮ ডিসেম্বর বুধবার শুরু হবে সকাল থেকে শুরু হবে। জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ইছামতি উচ্চ বিদ্যালয় এ দুটি কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে পরীক্ষা।
এবারের পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নসহ মোট ১১টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০৮ জন ছাত্র এবং ১১৫৫ জন ছাত্রী অর্থাৎ মোট ১৭৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কুতুব উদ্দিন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করছেন।