জকিগঞ্জ টিভি:: হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষা সস্পন্ন হয়েছে।
৩৬তম বারের মত আজ ১৮ ডিসেম্বর বুধবার সকাল এগারোটা থেকে শুরু হয় পরীক্ষার কার্যক্রম। জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ইছামতি উচ্চ বিদ্যালয় এ দুটি কেন্দ্র জুড়ে পরিচালিত হয় পরীক্ষা৷ উভয় কেন্দ্রে-ই সকাল থেকে অংশগ্রহণার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
এবারের পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নসহ মোট ১১টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০৮ জন ছাত্র এবং ১১৫৫ জন ছাত্রী অর্থাৎ মোট ১৭৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এদিকে, শিক্ষার্থীদের মেধা বিকাশে হাফিজ মজুমদার ট্রাস্টের ব্যাপক ভূমিকার ভূয়সী প্রশংসা করে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার-কে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা।