পরিবেশ বান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: দেশে আমদানি করা হচ্ছে নিম্নমানের গাড়ি নতুন গাড়ির নামে, এমনটাই বলে দাবি করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন-বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বারভিডার কার্যালয়ে পরিবেশ বান্ধব রিকনডিশন্ড গাড়ি আমদানি ও বিপণন খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় বারভিডার প্রেসিডেন্ট বলেন, অসম কর ব্যবস্থার কারণে গত বছরের তুলনায় দেশে রিকনডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রয় কমেছে। রিকনডিশন্ড গাড়ির তুলনায় আমদানি করা নতুন গাড়িতে পরিবেশ দূষণ বেশি হচ্ছে বলে দাবি করেন তিনি।

রাজধানী থেকে ২০ বছরের পুরাতন গাড়ি তুলে দেয়াসহ রিকন্ডিশন্ড মোটরযান শুল্কায়নে স্থায়ী নীতিমালারও দাবি করেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *