জকিগঞ্জে গুণীজন সংবর্ধনা ২৯ ফেব্রুয়ারি ; মনোনীত ৫গুণীজন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সভায় আগামী ২৯ ফেব্রুয়ারী সিলেট শহরে সংবর্ধনানুষ্ঠান আয়োজন এবং ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।

আজ রাত ৮ ঘটিকার সময় নগরীর দর্জিপাড়াস্থ সার্ক ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে পরিষদের সভাপতি প্রফেসর এমএ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় চুড়ান্ত ভাবে মনোনীত গুণীজন হলেন: মরণোত্তর সম্মাননা দেয়া হবে: মরহুম এমএ লতিফ, জকিগঞ্জের প্রথম এমএলএ ও জাতীয় সংসদ সদস্য এবং জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশী বাজারের সাবেক মুহতামিম আল্লামা আব্দুল গফফার শায়খে মামর‌খানি রহ.।

সংবর্ধনা প্রদান করা হবে: শিক্ষা ক্ষেত্রে– জনাব ফজলুল হক চৌধুরী, অব. জেলা শিক্ষা অফিসার। সাহিত্য ও সাংবাদিকতায়– জনাব আব্দুল হামিদ মানিক, নির্বাহী সম্পাদক, দৈনিক সিলেটের ডাক। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে– জনাব আকরাম আলী, ডেপুটি কমান্ডার, সিলেট জেলা মুক্তিযুদ্ধা সংসদ।

জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা ডা: মুস্তাফা শাহ জামান চৌধুরী বাহার, সহ সভাপতি এম এ মালেক চৌধুরী, মুহাম্মদ মাহতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মহি উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আখতার হুসেন রাজু, প্রচার সম্পাদক মাওলানা মুফিকুল হক, কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সদস্য ডা: শাহিদুর রহমান তাপাদার, তাওফীকুল ইসলাম ছাব্বির, শিক্ষাবিদ মাজহারুল হক, ব্যবসায়ী জাকির হুসাইন, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি হুসাইন আহমদ, মুহাম্মদ জুলকারনাইন, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, জকিগঞ্জ টিভির এডিটর জে এফ চৌধুরী ফাহিম, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক মিশকাতুর রহমান, রেড পয়েন্ট কো-চেয়ারম্যান অভি প্রমূখ।

সভায় সংবর্ধনা স্মারক উপকমিটি, অর্থ উপকমিটি ও প্রচার উপ কমিটি গঠন করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *