জকিগঞ্জ টিভি:: যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, সিলেটের মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সাবেক প্রভাষক মোখলেসুর রহমান সম্মানে ১৩সেপ্টেম্বর শুক্রবার জকিগঞ্জের কালিগঞ্জে কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়।

সংগঠক মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে এবং আহমদ আল মনজুর ও কবি হাবিবুল্লাহ মিসবাহর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ কবি কালাম আজাদ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি মাওলানা মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সহকারী অধ্যাপক আল মামুন, সংগঠক মনজুরে মাওলা, কবি এমএ মতিন, লেখক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ লেখক পরিষদের সাধারণ সম্পাদক এজিএম শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সেক্রেটারি আবু ছায়িদ মোঃ আশিক, তারুণ্য ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোস্তফা জামান পাটওয়ারি।
কবিতা পাঠ করেন ছড়াকার আবুল কালাম আজাদ, এমএ ফাত্তাহ, কবি এমএ বাকী খালেদ, কবি হাবিবুল্লাহ মিছবাহ, কবি মাহবুব রহীম,কবি মিছবাহ আজাদ, কবি বিমান বিহারী বিশ্বাস, ছড়াকার ইয়াহিয়া আহমদ চৌধুরী, আহমদ আল মনজুর, কবির আল মাহমুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাসিত, মাওলানা কামরুল ইসলাম, কাজি হারুনুর রশীদ, কবি তাজুল, মাওলানা রুহুল আমিন খান, ছড়াকার জুয়েল মাহমুদ, আহমদ হুসাইন আইমান, জাকির হোসেন, ডালিম খান প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভে মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন ক্বারি মারুফ আহমদ, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন হাবিবিয়া শিল্পীগোষ্ঠী এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সবুজকুড়ির শিল্পীগোষ্ঠীর শিল্পী আহমদুল হক, রিসালার শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী।
বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবি ও লেখকদের সরব আসরে বক্তারা বলেন, কবিতা হচ্ছে সাহিত্যের সেরা শাখা। যুগে যুগে কবিতা আমাদের মুক্তির বাণী শুনিয়েছে। সংবর্ধিত কবি মোখলেসুর রহমান বলেন, ভালোবাসা চিরন্তন। আবেগ হচ্ছে কাগজের নৌকার মতো ডুবে গেলেই শেষ! আবেগকে বাস্তবতার যুক্তিতে গেঁতে দিতে হবে। সাহিত্য হবে দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত। কবি মোখলেছুর রহমানের সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ সূর্য স্নানে আশাদের বাড়ি’ নিয়ে আলোচনা করেন বক্তারা। মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেয়ায় বক্তারা জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডন প্রবাসী কবি মো.আবদুল আউয়াল হেলালসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।