মাদরাসা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করতে হবে -মাও. আব্দুস সবুর

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর বলেছেন- ‘চলমান তথ্য প্রযুক্তির বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে মাদরাসা শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করতে হবে। মাদরাসা শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত আলিম হওয়ার পাশাপাশি যোগ্য নাগরিক হতে পারে। সমাজ ও দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

মাদ্রসার হবিবিয়া ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত বর্ণীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শিহাবুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন জকিগনজ উপজেলা খাদ্য অফিসার আমিনা আফরোজ, মাদরাসার আরবি প্রভাষক মাওঃ আব্দুল লতিফ শামীম, সহকারি শিক্ষক মুহি উদ্দিন, ছাত্র সংসদের ভিপি আকবর আহমদ চৌধূরী, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সুফিয়ান, নবীনদের পক্ষে জুয়েল মাহমুদ, মাসকুরা চৌধূরী প্রমূখ।

ছাত্র সংসদের জি এস সুহেল আহমদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভিপি বুরহান উদ্দিন।
এ জি এস মাহবুব আলম মারুফের কোরআন তেলাওয়াত, আলিম ১ম বর্ষের আব্দুল আলিম তাওহীদ এবং ফাজিল ১ম বর্ষের জাকির হোসেনের সুমধূর কন্ঠের নাতে রাসুল ও শানে ফুলতলী পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগনজ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক আব্দুর রহমান, মাদরাসার মুহাদ্দিছ মাও. আব্দুল বাছিত, প্রভাষক মাও. ওয়ারিছ উদ্দিন তাপাদার, প্রভাষক হারিছ উদ্দিন, জকিগন্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, সহ সেক্রেটারী আহমদ হোসাইন আইমান, মাদরাসার সহকারি শিক্ষক সিরাজ উদ্দিন, মাসুক আহমদ, মাওঃ আতাউর রহমান, মাওঃ দেলওয়ার হোসেইন চৌধূরী, মাষ্টার হোসেন আহমদ খান, ছাত্র সংসদের দায়িত্বশীল আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন চৌধূরী, মিশকাতুর রহমান প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *