জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কৃতি সন্তান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও আমেরিকা প্রবাসি অধ্যাপক মাওলানা কবি মোখলেসুর রহমান’র স্বদেশ আগমন উপলক্ষে কবিতা সন্ধ্যা আগামিকাল।
১৩ ডিসেম্বর, শুক্রবার বাদ মাগরিব স্থানীয় ফারহানা এন্ড আয়শা কমপ্লেক্স কালিগঞ্জে কবিতা সন্ধ্যা বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ কবিতা সন্ধ্যা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেট’র অধ্যক্ষ কবি কালাম আজাদ।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কবিতা সন্ধ্যা বাস্তবায়ন কমিটির পক্ষে মাওলানা হারুনুর রশিদ ও আহমদ আল মনজুর।