জকিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রবাসী বিএনপি নেতার আর্থিক অনুদান প্রদান

Spread the love

জকিগঞ্জ টিভি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রবাসী বিএনপি নেতা জাহিদুর রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোর জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাতে স্থানীয় পল্লিশ্রী বাজারে এক অনুষ্ঠানের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ এর পক্ষ থেকে সুলতানপুর ইউনিয়নের ১০টি পূজা মণ্ডপে এই অনুদান হস্তান্তর করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ৬নং সুলতানপুর ইউনিয়ন শাখার সভাপতি চিকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু রাজস বিশ্বাস।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, শাহাবুদ্দিন আহমদ সাবু, বাবুল বিশ্বাস ও সুমন বিশ্বাস।

বক্তারা বলেন, “জকিগঞ্জ ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রবাসীর এই উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রবাসীর এ মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপূজা সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *